সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

৭৯ শতাংশ তরুণ দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালের শেষে এসে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অ্যাকাউন্টের সংখ্যা তিন কোটি ৪০ লাখ দাঁড়িয়েছে যার মধ্যে তরুণ ও পুরুষের আধিপত্যই বেশি।

৭৯ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ নারী-পুরুষ মিলে দখল করে রেখেছে।

তিন কোটি ৪০ লাখের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমেই ব্যবহারকারী তিন কোটি ২০ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে কাজ করা বৈশ্বিক সংগঠন হটসুইট চলতি সপ্তাহে এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

হটসুইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উঠতি বয়সী পুরুষের ৩৩ শতাংশ, যাদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। আর এখানে ২৫ বছর থেকে ৩৪ বছর বয়সীদের অংশ আছে ২৫ শতাংশ।

অন্যদিকে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে থাকা মেয়েরাও এখন আর পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দিক থেকে ১৪ শতাংশের দখল নিয়ে তারা তৃতীয় স্থানে আছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বয়স ৪৪ বছর পেরুনো নারী-পুরুষ নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা একেবারেই কম।

তাদের তথ্যমতে, মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৬০ শতাংশ নারী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে।

হটসুইটের হিসাব অনুসারে, এখন দেশে নয় কোটি ১৮ লাখ অ্যাক্টিভ ইন্টারনেট সংযোগের সংখ্যা।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গতি ৯ দশমিক ৬ এমবিপিএস। আর ফিক্সড সংযোগে ইন্টারনেটের গতি ১৮ দশমিক ৭০ এমবিপিএস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ