শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘দ্বিতীয়বারের মতো গণহত্যার নীল নকশা আঁকছে ইসরায়েল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ’র সদস্য ওসামা আল-কাসেমি গতকাল এক বিবৃতির মাধ্যমে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকা হেবরন শহরের গুরুত্বপূর্ণ স্থান ইব্রাহিমী মসজিদ দখলে নেয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।

ফাতাহ আন্দোলনের বরাত দিয়ে এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো আরেকটি গণহত্যার নীল নকশা আঁকছে ইসরায়েল।

ওসামা আল-কাসেমি বলেন, ইসরায়েল শহরটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের একমাত্র ব্যাখ্যা হলো তারা পুরনো এই শহরটিকে নিজেদের দখলে নিতে চায়। তাছাড়া ইব্রাহিমী মসজিদ দখল হেবরনে তাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনারই অংশ।

ওসামা আরও বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ পুরনো শহর হেবরনকে নতুন করে জীবন দিয়েছে। বাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে শহরটি প্রাণ ফিরে পেয়েছে।

ইসরায়েলের এমন সিদ্ধান্তের জবাব দিতে তিনি শহরটিতে ফিলিস্তিনিদের উপিস্থিতির ওপর জোরারোপ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ