শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দেশের সর্ববৃহৎ টারবাইন স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে দেশের সর্ববৃহৎ স্টিম টারবাইন স্থাপন করা হয়েছে। চলতি বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে এর একটি ইউনিট।

জানা গেছে, এই একটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এতে বিদ্যুৎ উপাদনের খরচ বহুলাংশে কমে আসবে। উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সহকারী প্রকৌশলী মো. পিঞ্জুর রহমান বলেন, দিন-রাত শ্রমিকরা কাজ করে যাচ্ছেন দ্রুত চালুর জন্য। আমরা ইতিমধ্যে ইউনিট ১ এর টারবাইন বসিয়েছি।

তিনি বলেন, ইউনিট ১ এর টারবাইন থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে ।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৬ সালেল ১৪ অক্টোবরে কলাপাড়ার ধানখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক জ্বালানি কয়লা ও দ্বিতীয় জ্বালানি ডিজেল। কয়লা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হয়।

বর্তমানে ২৬৯০ মেগাওয়াট বিদ্যুৎ উপাদনের লক্ষে কাজ চলছে। ভবিষ্যত আরও ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ-চায়না পওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড বর্তমানে বাংলাদেশি ৮ হাজার ও ২ হাজার চাইনিজ শ্রমিক দিয়ে তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ