সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

এ মাসেই ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে ১৩০০ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন বছরের প্রথম মাসেই ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ১৩০০ রোহিঙ্গা। মিয়ানমারে ফেরত পাঠনো হতে পারে এমন আশঙ্কা থেকেই তারা বাংলাদেশে ঢুকছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সমন্বয়কারী প্রতিষ্ঠান, ইন্টারসেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের এক প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের নতুন এই ঢল শুরু হয়েছে।

এখন পর্যন্ত অন্তত ৩০০ পরিবারের মোট ১৩০০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। তাদের সবাইকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে।

২০১২ সাল থেকে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে গত বছরের ৪ অক্টোবর মিয়ানমারে ফেরত পাঠায় দিল্লি। ৩ জানুয়ারি দ্বিতীয় দফায় পাঠানো হয় আরও পাঁচ রোহিঙ্গাকে। ভারতের এ পদক্ষেপে নতুন করে শঙ্কার মধ্যে পড়ে সে দেশে আশ্রয়প্রার্থী অন্তত ৪০ হাজার রোহিঙ্গা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ