বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা

বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্রদের বাস ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দারিদ্রসীমার নিচে থাকা ৭৩৬ মিলিয়ন মানুষের প্রায় অর্ধেকই বাস করে মাত্র পাঁচটি দেশে। যার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র লোকের বসবাস ভারতে।

পর্যায় ক্রমে পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া এবং বাংলাদেশ। সংস্থাটির দেওয়া বিবৃতির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশগুলো দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের দেশ। এই দুই অঞ্চলে সম্মিলিতভাবে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ (৬২৯) দরিদ্র লোকের বসবাস।

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের চরম দারিদ্র মানুষের হার ৩ শতাংশর নিচে নামিয়ে আনার এক বৈশ্বিক লক্ষ্য হাতে আছে। সেখানে অগ্রগতি সাধন করতে হলে মূলত এই পাঁচ দেশের প্রতি উল্লেখ যোগ্য উন্নতি সাধন করাতে হবে।

২০১৫ সালে বিশ্বে যত চরম দরিদ্র মানুষ ছিল তার চারভাগের মধ্যে এক ভাগই ছিল ভারতে। দেশটির বর্তমান জনগণ প্রায় ১৭০ মিলিয়নের বেশি। দক্ষিণ এশিয়ায় প্রতি পাঁচজন চরম দরিদ্র লোকের মধ্যে চারজনেরই বাস ভারতে। আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ