শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম

পাকিস্তান আলেমদের দরদমাখা চিঠিতে যা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

পাকিস্তানের খ্যাতিমান ২৬ জন আলেম ভারতের তাবলিগের প্রধান মারকাজ নিজামুদ্দিন, পাকিস্তানের রায়েবেন্ড মারকাজ, বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বিদের প্রতি এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন।

গতকাল রোববার পাকিস্তানের শীর্ষ আলেমদের স্বাক্ষরিত এ চিঠি তিনটি মারকাজে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

চিঠিতে লেখেন-

ভারতের নিজামুদ্দিন মারকাজ, পাকিস্তানের রায়েবেন্ড মারকাজ, বাংলাদেশের টঙ্গি ও কাকরাইল মারকাজের তাবলিগের মুরব্বি হজরত

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা

এ চিঠি আমরা তাবলিগের মুরব্বি হজরতের নিকট হৃদয়ে অত্যন্ত দরদ ও ভালোবাসা নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী তাবলিগের মেহনতের মাধ্যমে দীনের অনেক বড় কাজ হয়েছে, হচ্ছে। লাখ লাখ মানুষ আজ তাবলিগের মেহনতের কারণে দীনের নুর তাদের হৃদয়ে পৌঁছেছে। এক নতুন বিপ্লবের সন্ধান পেয়েছে।

তাবলিগের বড় বড় ভুল-ত্রুটি সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা এ কাজ শুধু করেই যাচ্ছি না, সাধারণ মানুষ ও আহলে ইলমদেরকেও এ মেহনতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। এ মেহনতের সঙ্গে সর্বক্ষণ যুক্ত থাকার চেষ্টা করছি।

কিন্তু বিগত দিনে তাবলিগে যে সব ফাটল তৈরি হয়েছে, যে বিভক্তি দেখা দিয়েছে, দেখতে দেখতে তাবলিগ দু’টি দলে বিভক্ত হয়ে গিয়েছে, এর কারণে আমরা কঠিনভাবে চিন্তিত। তাবলিগ জামাত এ কারণে আজ গোটা বিশ্বে প্রশ্নবিদ্ধ।

বাংলাদেশে সম্প্রতি যে দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে, এতে করে আমাদের তাবলিগ নিয়ে শঙ্কা আরো বেড়ে গিয়েছে। কখনো কল্পনাও করতে পারিনি, দীনদারগণ এভাবে দু’দলে বিভক্ত হয়ে রক্তারক্তি কাণ্ড ঘটাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এখন আমরা পাকিস্তানের আলেমগণ ‘আদদিন আন্নাসিহা’ এর উপর আমল করে তাবলিগের বর্তমান দুটি গ্রুপের মুরব্বিদের প্রতি আমাদের আবেদন, আল্লাহ ও তার রাসুল সা. এর সন্তুষ্টির লক্ষ্যে তাবলিগের এ বিভক্তি যে কোনো মূল্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

আমাদের পরামর্শ অনুযায়ী এ বিভক্তি নিরসের পদ্ধতি এভাবে হতে পারে, তাবলিগের উভয় দলের মুরব্বিগণ সব মত আর দাবিগুলোকে এক পাশে রেখে আমরা একটি জায়গায় বসি। এক ও নেক হতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলেই এর সমাধান সম্ভব হবে বলে আমরা মনে করি।

হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ. বলেন, ঐক্যবদ্ধ হতে মৌলিকভাবে দু’টি জিনিস দরকার। এক. ইসার- একে অপরকে প্রধান্য দেয়া। দুই. তাওয়াজু- বিনয়, নম্রতা।