শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ঐক্যফ্রন্ট নেতাদের সিলেট সফর আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ভোটের দিন নিহত ফ্রন্ট কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ সোমাবার সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

জানা যায়, সোমবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেতারা সিলেট পৌঁছবেন।

সিলেট সফরে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসীন মন্টুসহ জাতীয় নেতারা থাকবেন।

সিলেট পৌঁছে নেতারা হজরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জেয়ারত করবেন। পরে ভোটের দিন সহিংসতায় নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জেয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফজলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলকে গুলি করে হত্যা করা হয়।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ