রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় কারখানাগুলো থেকে বেরিয়ে পড়েছেন শ্রমিকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়েছেন শ্রমিকরা। গত ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে আসছিল ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা।

এই প্রেক্ষাপটে মালিক-শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটি রোববার বৈঠক করে ছয়টি গ্রেড সংশোধন করে বেতন বাড়ানোর ঘোষণা দেয়।

সাত দিনের মধ্যে সংশোধিত কাঠামোর গেজেট প্রকাশ করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওই বৈঠকের পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত শ্রমিক পক্ষের প্রতিনিধি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনও সংশোধিত মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ করেন।

এরপর আজ সোমবার সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের গার্মেন্টগুলোতে দল বেঁধে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা যায়। কিন্তু আশুলিয়ার প্রায় ৫০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ না করে বেরিয়ে গেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ায় জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকায় হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয় গ্রুপ ও উইনডিসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বেলা ৯টার দিকে বেরিয়ে আসে বলে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান।

তিনি আরো বলেন, সকালে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দেয়। কিন্তু আটটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই কারখানাগুলোর কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানান মাহমুদুর রহমান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ