শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

আলোচ্যসূচি জানার পরই সংলাপের বিষয় বিবেচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচ্যসূচি জানার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করবে ঐক্যফ্রন্ট-।

সিলেট শাহজালাল রহ. এর মাজার জিয়ারত শেষে এমনটা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আবারো একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানান তিনি।

নির্বাচনের ১৪ দিন পর আজ সোমবার সিলেট সফর করছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যে এই সফর।

বিএনপি মহাসচিবসহ সফরে আরো আছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবসহ আরো কয়েকজন নেতা।

মাজার জিয়ারত শেষে তারা সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেলের বাড়িতে যাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ