বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা

মার্কিন সেনারা সিরিয়া ছাড়তে শুরু করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ চার বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। জোটের এক মুখপাত্রের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হল। তবে কবে নাগাদ প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও হুশিয়ারি দিয়ে বলেছেন, সব সেনা প্রত্যাহারের আগে সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানো হবে।

গত বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে। একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ