বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালেবান হামলায় নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কর্মকর্তা ঘোষণা করেছে গতকাল আফগানিস্তানের ৪টি প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

গতকাল সকালে তালেবান আফগানিস্তানেরে চারটি প্রদেশের নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালিয়েছে। এ হামলায় নিরাপত্তা বাহিনী ৩০ জনের অধিক সদস্য নিহত হয়েছেন।

গতকাল সকালে আফগানিস্তানের কুণ্ডুজ, বাঘলান, তাখার এবং বাদগিস প্রদেশে হামলা চালিয়েছে। কুণ্ডুজ প্রদেশের কেল্লে জাল জেলা প্রধান আহমাদ ফাহিম কারলাক বলেন, তালেবানের বেশ কয়েকজন সদস্য এ এলাকার নিরাপত্তা চেকপয়েন্ট হামলা চালিয়েছে।

তালেবানের হামলায় ১০ জন নিরাপত্তা কর্মী নিহত ও ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে তালেবানে ২৫ জন সদস্য নিহত হয়েছে। এছাড়াও কাঘলান ও তাখার প্রদেশে তালেবানের হামলায় ১৬ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে বাদগিস প্রদেশের মুখপাত্র জামশেদ শাহাবি ঘোষণা করেছেন, এই প্রদেশের চেকপয়েন্ট তালেবান হামলা চালিয়েছে। এ হামলায় ৬ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতে এই হামলার দায়ভার স্বীকার করেছেন। প্রকাশিত বিবৃতিতে জাবহিুল্লাহ বলেছেন, তালেবানের সদস্যরা বেশ কয়েক জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে এবং নিরাপত্তা কর্মীদের বেশকিছু অস্ত্র গনিমত হিসেবে জব্দ করেছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ