শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে ‘বর্ণবাদী সড়ক’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইসরায়েল সম্প্রতি একটি সড়ক চালু করেছে, এর একপাশ দিয়ে চলাচল করবে ইসরায়েলিরা। অন্যপাশ দিয়ে ফিলিস্তিনিরা। ৯ জানুয়ারি এর উদ্বোধন করা হয়েছে। যান চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে ‘প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের’ একজন মুখপাত্র বলেছেন, রাস্তাটি ইসরায়েলি বর্ণবাদের উদাহরণ, যা এক সময় দক্ষিণ আফ্রিকায় দেখা যেত।

নতুন রাস্তাটির নাম ৪৭৩০। এর মধ্যখানে দেয়াল। সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। রাস্তাটির একভাগ উত্তর জেরুজালেমের ভেতর অবস্থিত জিভা বেনিয়ামিন বসতিতে যুক্ত। রাস্তার ওই ভাগ নির্ধারিত ইসরাইলীদের জন্য। তবে জেরুজালেমে প্রবেশের অনুমতি আছে ফিলিস্তিনীদের রাস্তাটি ব্যবহার করতে দেয়া হবে।

রাস্তার অপর অংশটি দিয়ে জেরুজালেমের পূর্ব ও দক্ষিণ দিকের এলাকায় যাওয়া যায়। সেটা নির্ধারিত হয়েছে ফিলিস্তিনীদের জন্য। পার্থক্য এটাই যে, ফিলিস্তনীদের জন্য রাখা রাস্তার অংশটি ব্যবহার করে জেরুজালেমে ঢোকা যায় না। পশ্চিমতীরে বিভক্ত রাস্তা আরও আছে।

সূত্র: ইরনা নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ