শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হলিটিউনের উদ্যোগে সেরা শিল্পী, গীতিকার ও নির্মাতা পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী পল্টনের ফুডল্যাব রেস্টুরেন্টে হয়ে গেলো ইসলামী সংগীত প্রকাশের জনপ্রিয় মাধ্যম হলিটিউনে প্রকাশিত জনপ্রিয় সংগীতের সাথে সংশ্লিষ্টদের বিশেষ সম্মাননা ২০১৮ প্রদান অনুষ্ঠান।

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০ জন শিল্পী, গীতিকার ও নির্মাতাকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে কলরব শিল্পীদের মাধ্যমে পরিচালিত হলিটিউন দীর্ঘ মেয়াদী একটি মহৎ কর্ম নব উদ্যোমে শুরু করল ।

তারা বলেন, এখন থেকে প্রতিবছর জনপ্রিয় ইউটিউব চ্যানেল; হলিটিউনে প্রকাশিত ১০টি সেরা সংগীত ভিডিওর সাথে সংশ্লিষ্টদের দেয়া হবে বিশেষ সম্মাননা । এ ছাড়াও নতুন কিছু পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে তাদের নিজস্ব সূত্রে জানা যায় ।

উল্লেখ্য, জাতীয়ভাবে সংগীত নিয়ে নানারকম আয়োজন হলেও ইসলামী সংগীতের সাথে সংশ্লিষ্টদের প্রতি এটিই প্রথম সম্মাননা প্রকাশ।

হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামানের পরিচালনায় এতে আয়োজনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কলরব পরিচালক শাহ ইফতেখার তারিক ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল ইসলাম, কলরবের সহকারী পরিচালক ইমতিয়াজ উদ্দীন মাসরুর, কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, সাইফ সিরাজ, ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসান প্রমুখ ।

হলিটিউন সম্মাননা ২০১৮ পেয়েছেন, ১: ইমতিয়াজ উদ্দীন মাসরুর (শিল্পী গীতিকার ও সুরকার), ২: সাঈদ আহমাদ (শিল্পী গীতিকার ও সুরকার), ৩: মুহাম্মদ বদরুজ্জামান (শিল্পী গীতিকার ও সুরকার)।

৪: আবু রায়হান (শিল্পী) ৫: আহমদ আব্দুল্লাহ (গীতিকার ও সুরকার), ৬. সাইফ সিরাজ (গীতিকার), ৭. জাফর আহমাদ রাবী (গীতিকার), ৮. মাহফুজুল আলম (শিল্পী), ৯. ইয়ামিন এলান (ভিডিও নির্মাতা)।

১০. ফরহাদ আহমেদ (ভিডিও নির্মাতা), ১১. ভিকি জাহেদ (ভিডিও নির্মাতা), ১২. জয়নুল আবেদিন একাত্ব (সাউন্ড ডিজাইনার), ১৩. তানজিম রেজা (সাউন্ড ডিজাইনার), ১৪. আব্দুল কাদির হাওলাদার (গীতিকার), ১৫. জাহিদ হাসান (শিল্পী)।

১৬. আহনাফ খালিদ (শিল্পী),১৭. ফজলে এলাহী সাকিব (শিল্পী)

এছাড়াও টপ ওয়ান মিলিয়ন ভিউয়ের জন্য হলিটিউন সম্মাননা ২০১৮ পেয়েছেন, আমিনুল ইসলাম মামুন (শিল্পী ও সুরকার), সায়ীদ উসমান (গীতিকার) এবং হুসাইন আদনান (শিল্পী)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ