বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে তুরস্কে ২৮ ব্যক্তির বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে দেশটির আদালত।

আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময়ে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ।

ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

১৬ ব্যক্তির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে। অন্যদিকে ১২ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন তুর্কি সরকারী কৌসুলি।

অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন।

তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা শাস্তির দাবি করেছে বলে জানা যায়। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ