বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘গণতন্ত্র ও সমাজতন্ত্র থেকে মানুষ ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, জুলুম-শোষণমুক্ত ইনসাফভিত্তিক ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ইসলামকে চূড়ান্ত বিজয়ী রূপে প্রতিষ্ঠা করতে যুব মজলিসের সকল কর্মী-সদস্যদের নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলার সবুজ চত্তরে কালেমার পতাকা উড্ডীন করে একটি সোনালী প্রভাতের জন্য এদেশের মানুষ অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও সমাজতন্ত্র থেকে মানুষ ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে। ইসলামী খেলাফতের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। তাই সঠিকভাবে কাজ চালিয়ে গেলে ইসলামের বিজয় অত্যাসন্ন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মাওলানা আখলাক আহমদের পরিচালনায় সিলেট অঞ্চলের অনলাইনে আবেদনকারী নতুন সদস্য ও স্থানীয় তরুণ আলেমদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার বিকাল ৪ টায় পূর্ব দরগাহ গেইটস্থ রাজভোজন রেষ্টুরেন্ট এন্ড পার্টিসেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় সহকারী বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আনহার ইসলাম, মাওলানা হাফিজ আব্দুল হক, মাওলানা শাহ ফয়সল আমীন, মাওলানা মুর্শেদ আলম, মাওলানা হাফিজ মনসুর আহমদ, মাওলানা আব্দুল গফফার, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী রাজন, মাওলানা গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ