মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


নির্বাচন নিয়ে কিছুই বলার নেই: খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভরাডুবি হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের ২৭টি দল মিলে পেয়েছে সাতটি আসন।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও আগে থেকে ব্যালট পেপারে ভোট দিয়ে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে।

নির্বাচন নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভাবনা ও মূল্যায়ন কি- এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপির লাখ লাখ কর্মী-সমর্থকের মনে।

বৃহস্পতিবার কারাবন্দি খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে আনা হয়। আদালত থেকে হুইল চেয়ারে করে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা খালেদা জিয়াকে একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন করেন।

খালেদা জিয়া এক কথায় এই প্রশ্নের জবাব দেন। বলেন, নির্বাচন নিয়ে কিছু বলার নেই। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে, সেই কক্ষের বিষয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া।

খালেদা জিয়া আরো বলেন, এত ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না। ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ