শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

অবিলম্বে এ নির্বাচন বাতিল করুন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে ৩০ ডিসেম্বর। আমরা এই নির্বাচন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নির্বাচিত ৭ জন শপথ নেবে না। যেহেতু আমরা ফলাফল প্রত্যাখান করেছি শপথ নেয়ার প্রশ্নই আসে না।

ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে কোনো বিদেশি পর্যবেক্ষক আসেননি। যারা এসেছেন তারা সরকারের পেইড এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ