শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

আ. লীগ জোট ২৬৬ ধানের শীষ জোট ৬, লাঙ্গল ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে অনেক আসনের ফল পাওয়া গেছে।

গোপালগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তার প্রাপ্ত ভোট দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। শেখ হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১২৩ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেশিরভাগ আসনে বিপুল জয়েরে পথে আওয়ামী লীগ।

এছাড়া, ঢাকা-৬ আসনে ২টি কেন্দ্রে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ পেয়েছেন ২ হাজার ৩৭৭টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী গণফোরামের সুব্রত চৌধুরী পেয়েছেন ২ হাজার ৭২ ভোট।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সাদেক খান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ১৬১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম পেয়েছেন ৪৭ হাজার ২৩২ ভোট।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রংপুর-৩ আসনে ৪০টি কেন্দ্রে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ২৬ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১১ হাজার ১৬৯ ভোট।

জয়পুরহাট-২ আসনের ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ স্বপন পেয়েছেন ২৩ হাজার ৬৯০টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এ ই এম খলিলুর রহমান পেয়েছেন ২ হাজার ৪১৪ ভোট।

বগুড়া-৬ আসনে ৩টি কেন্দ্রে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ৫ হাজার ৪২৪ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছে ৫৫৯ ভোট।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাহউদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৩৯১ ভোট। তার প্রতিদ্বন্দী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৪ হাজার ৬৬৬ ভোট।

কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগের সারওয়ার জাহান ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দী বিএনপির রেজা আহম্মেদ পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মীর মোশতাক আহমেদ রবি পেয়েছেন ৬ হাজার ৮৫৬ ভোট।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে বলে মন্তব্য করেছেন, বিদেশি পর্যবেক্ষকরা। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় সন্তোষ জানিয়েছেন তারা। কিছু স্থানে সহিংসতা হলেও সামগ্রিকভাবে নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা।

প্রধান দুই রাজনৈতিক শিবিরের অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজধানীজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণ গেছে অন্তত ষোল জনের। এবারের à¦