মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

মোবাইল ব্যাংকিংয়ে ৩ দিন লেনদেন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বলে জানা যায়। ওই সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ তিন দিন বা সময় হিসেবে ৪৮ ঘণ্টায় বিকাশ, রকেট বা যে কোনও মোবাইল ব্যাংকিংয়ে কেউ টাকা উত্তোলন বা জমা করতে পারবেন না।

সার্কুলারে এও বলা হয়েছে, ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে।

এ অবস্থায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ