মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

স্বর্ণের দাম প্রতি ভরিতে ১১৬৬ টাকা বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি ভরিতে ১১৬৬ টাকা বাড়লো স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম। এর আগে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ আগস্ট।

আগামী কাল রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ দামের কথা জান‍ানো হয়েছে।

আজ শনিবার বাজুস প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এ দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ আগস্ট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিলো। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়।

আজ শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। আজ শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিলো ৪৫ হাজার ১৯৮ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ২৯১ টাকা। শনিবার পর্যন্ত মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকার। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১১৬৬ টাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ