সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

বিমান বিলম্বের তথ্য আগেই জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিগগিরই ফ্লাইট বিলম্ব জানাতে পারবে গুগল অ্যাসিস্টেন্ট। এয়ারলাইনের ঘোষণার আগেই ফ্লাইট ডেটা এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে গ্রাহকের ফোনে ফ্লাইট বিলম্বিত হবে কিনা তা জানান হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়ে বলে, যখন তাদের অ্যালগরিদম ধারণা করবে ফ্লাইট বিলম্বিত হবে তখনই গ্রাহকের ফোনে নোটিফিকেশন দেয়া হবে। ‘এই বছরের শুরুতে আমরা ফ্লাইড বিলম্ব বিষয়ে আমাদের পূর্ব ধারণা জানাতে শুরু করি।

গুগল ফ্লাইট অপশনে গিয়ে একজন ব্যবহারকারী যখন ফ্লাইটের অবস্থা সম্পর্কে ধারণা চান, আমরা সে ক্ষেত্রে শতকরা ৮৫ ভাগ নিশ্চিত হলেই কেবল ধারণা দেই যে ফ্লাইটটি বিলম্বিত হতে যাচ্ছে।’

‘এয়ারলাইনের ঘোষণার আগেই আমরা ফ্লাইটের অবস্থার তথ্য এবং মেশিন লার্নিং ব্যবহার করে এ ধারণা করে থাকি,’। বলা হয় গুগলের ঘোষণায়।

গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আপনি বলতে পারেন, ‘হেই গুগল, আমার ফ্লাইট কী ঠিক সময়ে আছে?’ বা ‘হেই গুগল, আমেরিকান এয়ারলাইন্সের ফিলাডেলফিয়া থেকে ডেনভারের ফ্লাইটের অবস্থা কী?’

‘সামনের কয়েক সপ্তাহ ধরে আমরা যদি বুঝতে পারি কোন ফ্লাইট বিলম্বিত হবে তাহলে অ্যাসিস্টেন্ট সক্রিয়ভাবে আপনার ফোনে নোটিফিকেশন দেবে এবং বিলম্বের কারণ জানাবে, যদি সে তথ্যটি আমরা ইতিমধ্যেই পেয়ে থাকি তাহল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ