মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

ঢাকার প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আচরণবিধি লঙ্ঘনের ২৩টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম।

সকালে ঢাকার শিল্পকলা একাডেমিতে জেলা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকার ২ হাজার ৬৩টি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সহায়তা চান রিটার্নিং কর্মকর্তা।

সভায় বিএনপি প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, পুলিশ নির্বিচারে তাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানান তিনি। ঢাকা ১২ আসনের প্রার্থী জুনায়েদ সাকি অভিযোগ করেন, বিনা উস্কানিতে সরকারদলীয় কর্মীরা তার কর্মীদের উপর হামলা করছে।

এমনকি তার পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ