মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

পদ্মাসেতুর ১১ পিলারের পাইলের কাজ পুরোদমে চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০১৯ সালের শুরুতেই পদ্মাসেতুতে বসছে আরো দুটি স্প্যান। নকশা জটিলতা কেটে যাওয়ায় এখন পুরোদমে চলছে সেতুর ১১টি পিলারের পাইলের কাজ।

লক্ষ্য আগামী বর্ষার আগেই সবগুলো পিলার নদীর বুকে দৃশ্যমাণ করা। এদিকে, এরই মধ্যে স্থাপন করা পৌঁনে এক কিলোমিটার স্প্যানে এখন রেল লাইনের স্ল্যাব বসানো চলছে বলেও জানা যায়।

নদীর মাঝ অংশে কাজ শেষ হয়েছে আটটি পিলারের। তবে ধারাবাহিকতা রাখতে এসবে এখনই বসানো যাচ্ছে না স্প্যান। ১৪টি পিলারের নতুন নকশায়, জানুয়ারি থেকে সেতুর ৩৭ থেকে ৩১ নম্বর পিলারের মডিউল-৬-এ পর্যায়ক্রমে স্প্যান বসানো হবে।

মূল সেতুর পৌঁনে এক কিলোমিটার কাঠামোতে বসছে রেল লাইনের স্ল্যাব। এ পর্যন্ত বসানো হয়েছে ৮৮টি।নভেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ আর মূল সেতুর অগ্রগতি ৭১ শতাংশ। নদী শাসনের কাজ হয়েছে ৪৭ ভাগ।

বর্ষায় তীব্র স্রোত আর শীতে নাব্য সংকট, এসব বাধার পাশাপাশি মাটির গাঠনিক ভিন্নতার কারণে সেতুর নক্সায় আনতে হয়েছিল পরিবর্তণ। তবে, সব প্রতিকূলতা পেরিয়ে এখন পুরোদমে এগিয়ে চলছে এ সেতুর কাজ। আগামী বর্ষার আগেই যেনো কাজ শেষ করতে পারে সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ