শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যান্ড্রয়েডে পিকচার-ইন-পিকচার (পিআইপি) ফিচার যুক্ত করলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ।

এ নতুন ফিচারটির সুবিধা হলো, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতেই একটি ছোট উইন্ডোর মাধ্যমে টেক্সট বক্সে আসা লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের কোনো ভিডিও সরাসরি দেখতে পাবেন ব্যবহারকারীরা। চ্যাট বন্ধ করে আর ভিডিও দেখতে হবে না।

জানুয়ারি থেকেই আইফোন ব্যাবহারকারীরা হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচারের সুবিধা পাচ্ছিলেন। অক্টোবরে অ্যাড্রয়েডে বেটা ভার্সনে পিকচার-ইন-পিকচার ফিচারটি পরীক্ষামূলকভাবে যুক্ত করেছিল ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি।

দীর্ঘ অপেক্ষার পরে শেষপর্যন্ত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এই ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচারটি পেতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তারপর নতুন ফিচারটি যুক্ত হবে বলে জানা যায়।

সংখ্যাগরিষ্ঠ মতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ