সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

এক বছর স্মার্টফোন থেকে দূরে থাকলেই ১ লক্ষ ডলার পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সম্প্রতি একটি কোম্পানি ঘোষণা দিয়েছে ,যারা পূর্ণ এক বছর স্মার্ট ফোন ব্যবহার হতে বিরত থাকবে, তারা এক লক্ষ ডলার পুরস্কার পাবে।

এ প্রতিযোগিতা ২০১৯ সালের শুরুতেই শুরু হবে। প্রতিযোগীদের সত্য-মিথ্যা সম্পর্কে নিশ্চিত হতে কোম্পানির বিশেষ ব্যবস্থা রয়েছে ।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীকে টুইটার বা ইন্সটাগ্রামে nophoneforayear লিখে টুইটারের এ ঠিকানায় পোষ্ট দিতে হবে। এবং স্মার্ট ফোন থেকে দূরে থাকতে প্রতিযোগী যা করবে তা ফলোয়ারদের জানাতে হবে।

রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ জানুয়ারি। কোম্পানি ২২ জানুয়ারি প্রতিযোগীদের বাছাই করবে। চূড়ান্ত প্রার্থীদের ১৯৯৬ সালের সিরিজের একটি সেল ফোন দেয়া হবে।

এ সময় থেকে কোনো প্রতিযোগী স্মার্ট ফোন বা ট্যাবলয়েট ব্যবহার করতে পারবে না। তবে ল্যাপটপ, ডেস্কটপ বা গুগল হোম এবং এ্যামাজন ইকোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইস ব্যবহার করা যাবে।

প্রতিযোগী যদি পূর্ণ এক বছর স্মার্ট ফোন ছাড়াই অতিবাহিত করতে পারে তবে সে এক লক্ষ ডলার পাবে আর যদি ৬ মাসের বেশি না পারে তবে সে দশ হাজার ডলার পাবে।

সত্যতা নিশ্চিত করার জন্য অর্থ গ্রহণের আগে অংশগ্রহণকারীকে পরীক্ষার মুখোমুখী হতে হবে।

সূত্র: আল আরাবি আল জাদিদ ও সিএনবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ