শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সংখ্যাগরিষ্ঠ মতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার নয়, সংখ্যাগরিষ্ঠের মতামতই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনি পথসভায় এ কথা বলেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে ভোট চাইলেন ব্যবসায়ীরা। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন, এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে এ সমর্থন দেন তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।

শান্তির ও সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমান সরকারের ১০ বছরে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকারের আমলেই সুষ্ঠুভাবে ব্যবসার বিকাশ ঘটেছে।

আর সেজন্যই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ