পলাশ রহমান
ইতালি থেকে
আমাদের দেশে বহুল প্রচলিত এবং প্রাচীন একটা ‘সংস্কৃতি’ আছে- যে কোনো কাজ ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা। অর্থাৎ আল্লাহর নামে আরম্ভ করা।
আরেকটু ভেঙ্গে বলা যেতে পারে- আমারা বাঙ্গালী মুসলমানরা যে কোনো কাজ ‘ভালো’ দিয়ে শুরু করতে পছন্দ করি। এ ঐতিহ্য, অভ্যাস বা প্রথা বহু পুরনো। অনেক বছর আগে থেকে আমাদের নিজস্ব সংস্কৃতি এ ভাবেই গড়ে উঠেছে।
শুধু বাঙ্গালী মুসলমানের কথা বলি কেনো- অন্যান্য ধর্মানুসারী বাংলাদেশিরাও একই ভাবে অভ্যস্ত। তারা তাদের ধর্মের নামে, ইশ্বর বা দেবদেবীর নামে সব ভালো কাজের সূচনা করেন।
মজার বেপার হলো যারা ধর্ম মানেন না বা পালন করেন না তারাও এই নিয়মের বাইরে যেতে পারেন নিই। তারা হয়তো সরাসরি সৃষ্টিকর্তা বা কোনো দেবদেবীর নাম উচ্চারণ করেন না, কিন্তু ‘ভালো’ দিয়ে, ‘উত্তম’ দিয়ে, ‘মসরিণ’ দিয়ে শুরু করতে পছন্দ করেন।
অর্থাৎ ‘ভালো’ দিয়ে শুরু করা, আল্লাহ খোদার নামে আরম্ভ করা-আমাদের নিজস্ব সংস্কৃতির একটাসার্বজনীন রুপ।
আমি মনে করি জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো ‘ভালো’ দিয়ে শুরু করা বা আল্লাহর নামে শুরু করার যে প্রাক্টিস দীর্ঘ কাল থেকে আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান হয়ে উঠেছে তা রক্ষাকরা, ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।
এর অনেক ভালো দিক রয়েছে। প্রধান দুটি দিক হলো- ধর্মপালন এবং শুদ্ধ সংস্কৃতি লালন।
২
একাদশ জাতীয় নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। বহু প্রতিক্ষার নির্বাচন। সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তরুণ যুবকরা জীবনের প্রথম ভোট প্রদান করবে, পছন্দের নেতা নির্বাচন করবে- এ এক অন্যরকম ফিলিংস, অন্যরকম রোমাঞ্চ। যে জন্য দেশের প্রায় আড়াই কোটি যুবককে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ দশ বছর।
জাতীগতভাবে আমরা অনেকটা অভাগা। দেশ স্বাধীনের এতগুলো বছরেও আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধুতি তৈরি করতে পারিনি। কেয়ারটেকার সরকার পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছিল, আমরা একটা টেকসই নির্বাচন পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হলো না। দেশি বিদেশি ষড়যন্ত্রে কেয়ারটেকার পদ্ধুতি এখন বিলুপ্ত।
সবচেয়ে বড় হতাশার বিষয় হলো- যে ভোটাধিকারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লড়াই করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন, সেই পরিবারের হাতেই আজ বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিপন্ন।
২০১৪ সালের ৫ জানুয়ারি তিনি একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছেন। অথচ একবারও ভাবেন নি- প্রায় ১ কোটি ৩৭ লাখ নতুন ভোটার (২০১৪) যারা জীবনের প্রথম ভোট প্রদানের জন্য অপেক্ষা করে ছিল, তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চেয়েছিল। দেশের স্বার্থে গ