শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৮ ডিসেম্বর ঢাকায় ঐক্যফ্রন্টের গণসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৮ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় গণসমাবেশের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় নির্বাচনের একদিন আগে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

সোমবার রাতে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এই সিদ্ধান্তের কথা জানান।

নেতারা জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর গুলশানে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট। ২৪ ও ২৫ ডিসেম্বর রাজধানীতে গণর‍্যালি, ২৮ ডিসেম্বর গণসমাবেশ করার কর্মসূচি পালন করা হবে।

এছাড়া আগামী ১৯ ডিসেম্বর কুমিল্লায় ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে ইসির নির্দেশ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ