বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

জয়নুল আবেদিন ফারুকের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় তিন নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

মহান বিজয় দিবসে রোববার সকাল সাড়ে ৬টায় সেনবাগ পৌরসভার চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে ফেরার সময় পথে গাড়িবহরে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলি করা হয়েছে গাড়িবহরে থাকা অন্তত ৫টি গাড়িতে। ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জয়নাল আবেদিন দৌড়ে রক্ষা পেলেও গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গে থাকা সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও উপজেলা যুবদল নেতা লিটন চৌধুরী।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বুত্তরা উপজেলা বিএনপি কার্যালয়ও ভাঙচুর করে। দুর্বৃত্তরা অফিস থেকে চেয়ার টেবিল, ব্যানার, ফেষ্টুন দলীয় কাগজপত্র বের করে শহরের  প্রধান সড়কে আগুন ধরিয়ে দেয়।

এসময় সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের নির্বাচনীয় দুটি মাইক্রো চট্র মেট্রো- চ- ১১-১৩৮৩ ও ঢাকা মেট্রো চ-১১-৪৫৪৯  ভাংচুর করা হয়।

জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় সেনবাগ বাজারের সন্নিকটে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ