শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রিলিজ হলো সন্দ্বীপকে নিয়ে প্রবচনের অন্যরকম সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী

সম্প্রতি দ্বীপরাণী সন্দ্বীপের ইতিহাস-ঐতিহ্য ও মনীষা সম্পর্কে ‘প্রিয় সন্দ্বীপ’ শিরোনামে একটি ইসলামিক নাশিদ (গান) প্রকাশ হয়েছে।

পরিচালক কাজী হামদুল্লাহর তত্ত্বাধানে প্রবচন মিডিয়ার পরিচালনায় নাশিদটির কথা ও সুর করেছেন সন্দ্বীপের ছেলে রাহাতুল ইসলাম। গেয়েছেন তিনিসহ সন্দ্বীপের জুনাইদ, মহিউদ্দিন, এমদাদ ও আব্দুর রহিম।

নাশিদটিতে শিল্পীরা ছাড়াও অভিনয় করেছেন সন্দ্বীপের কাজী আফাজুদ্দীন, হাইস্কুলের প্রিন্সিপাল আব্দুল হান্নান ও কাটগড় আলিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খবিরুল ইসলামসহ অনেকে।

কাজী হামদুল্লাহর কাহিনীতে তৈরি করা এই নাশিদের ভিডিওতে তুলে ধরা হয়েছে সন্দ্বীপের রূপ-সৌন্দর্য, মাটি ও মানুষ, আলেম-উলামা এবং হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের কথা। এর ভিডিওচিত্রে এমন কিছু চমৎকার দৃশ্য ফুটে উঠেছে, যা দেখে স্রোতারা বলছেন, এটা বাংলাদেশ নয় বরং বাইরের কোন স্থান। বাংলাদেশ এত সুন্দর!

নাশিদটি রিলিজ হওয়ার পর স্রোতামহলে সাড়া ফেলে। অনেকের মন্তব্য- এজাতীয় নাশিদের মধ্যে ‘প্রিয় সন্দ্বীপ’ নাশিদকেই সবার ঊর্ধ্বে বলা যায়। বাংলাদেশে এটাই প্রথম কোন দ্বীপকে নিয়ে ইসলামিক নাশিদ।

জনপ্রিয় এই নাশিদটি রেকর্ড করেছে হলিটিউন স্টুডিও এবং ভিডিও ধারণ ও ডিজাইন করেছে আলাউদ্দিন আলো। যৌথভাবে পরিবেশন করেছে প্রবচন মিডিয়া ও হলি টিউন রেকর্ডস। নাশিদটি শোনা যাবে প্রবচন মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ