শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে একটি জনসভা থেকে ফেরার পথে এ ঘটনার শিকার হয়েছেন তিনি।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ঘটে। একই সময় আরও বেশ কয়েজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হন বলে জানা যায়।

মাহবুব উদ্দিন খোকনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

নোয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতীকে এবার লড়ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসন থেকে ২০০৮ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মাহবুব উদ্দিন খোকন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে চিকিৎসাধীন খোকন গণমাধ্যমকে বলেছেন, ওসির নেতৃত্বে পুলিশ আমার ওপর হামলা করেছে। এলোপাতাড়ি গুলি ছোড়ে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। মুখের নিচে ২টা, পিঠে ৪টা ছররা গুলি লেগেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ