শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ ইসি: মোসাদ্দেক বিল্লাহ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি ব্যর্থ বলে মন্তব্য করেছেন ঢাকা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

ঢাকার শ্যামপুর জুরাইনে এক পথসভায় নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

গতকাল গেন্ডারিয়া শহীদনগরে তার নির্বাচনি প্রচারণায় কর্মীদের উপর দুর্বৃত্বদের হামলার অভিযোগ তুলে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

পথ সভায় তিনি আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলে সমানভাবে প্রচারণায় অংশ নিতে পারছে না। নানান রকমের হামলা ও ভয় ভীতি দেখানো হচ্ছে ক্ষমতাসীনদের থেকে।

অতএব এসবকিছুর পরও ইসির কোন কার্যকরী পদক্ষেপ না থাকাই প্রমাণ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি ব্যর্থ।

এদিকে ঢাকা-৫ (রায়েরবাগ), ৬ (ফরিদাবাদ), ৭ (বংশাল) ও ৮ ( শান্তিনগর) এ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরা বাদ জুমা হাতপাখা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ