শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

‘আহলে হকের পথে দাওয়াতে তাবলিগের মেহনত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক : ঢাকা শায়খ যাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মিযানুর রহমান সাঈদ বলেছেন, ধর্মীয়কাজে কুরআন হাদীসের প্রতিটি পদাঙ্ক অনুসরণ করা মুসলিম উম্মাহর দায়িত্ব।

তিনি বলেন, উপমহাদেশের আলিম ওলামা ও দারুল উলুম দেওবন্দের মুরব্বীরা নিজের জান মাল বিলীন করে সাধারণ মানুষের কাছে যে তাবলীগের দাওয়াত দিয়েছেন। তা বর্তমানে মাওলানা সা'দ অনুসরণকারী ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে না। তার অনন্য প্রমাণ হলো টঙ্গী ময়দানের ট্রাজেডি।

তিনি বলেন, আমাদের তওবা করে ওলামায়ে কেরাম ও আহলে হকের পথে দাওয়াতে তাবলিগের মেহনত করতে হবে।

আজ (১৪ ডিসেম্বর'১৮) জুমাবার এশিয়ার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীট আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির ১১২ তম দুইদিন ব্যাপী আন্তর্জাতিক বার্ষিক সভার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মহাপরিচালক ও শায়খুল হাদীস, অলিকুল শিরমনি পীরে কামেল আল্লামা শাহ আবরারুল হক রহ. এর খলীফা মাওলানা শাহ মোহাম্মদ তৈয়্যব।

মুফতি মিযানুর রহমান সাঈদ আরও বলেন, ধর্মীয়কাজে কুরআন হাদীসের প্রতিটি পদাঙ্ক অনুসরণ করা মুসলিম উম্মাহর দায়িত্ব নতুবা দ্বীনের যতই মেহনত করা হোক না কেন তাবলীগের মুরব্বী আল্লামা যাকারিয়া রহ. যে তাবলীগ করে গেছেন তা খোঁজে পাওয়া যাবে না।

আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির শিক্ষক মাওলানা হোসাইন এর সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, চট্টগ্রাম ওমরগনী এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অনেক উলামায়ে কেরাম ও তৌহীদি জনতা।

‘বিভেদ সৃষ্টি করতে কোটি কোটি ডলার ব্যয় করছে ইহুদি এজেন্টরা’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ