শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘বিএনপি ১০ বছর এলাকায় আসেনি; জনরোষের ভয়ে আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি প্রার্থীরা জনরোষের ভয়ে আছেন। তারা ১০ বছর ধরে এলাকায় আসেননি। এখন ঢাকায় বসে খবরের কাগজে বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।

তিনি বলেন, অসহায় মানুষের জন্য ভিজিএফ কার্ড, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে এ সরকার। তাই এ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সভায় গত ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী। বলেন, আজকে যেই স্কুলের মাঠে সভা হচ্ছে সেটি এমপিওভুক্ত করা হয়েছে। এখনে কলেজ ভবন নির্মাণ করে দিয়েছে এ সরকার।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ছগির মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো, ইউনুছ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ