শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

পুলিশের ৯৯৯ এ ফোন করে সেবা নিয়েছে ১৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশের জরুরি সেবা নম্বর নাইন নাইন নাইন-এক বছরে পা দিল। এ সময়ে ১৩ লাখ মানুষ জরুরী সেবা নিয়েছে।

তথ্য অনুযায়ী এদের মধ্যে দেড় লাখ নারী ও শিশু। পুলিশ কর্মকর্তারা বলছেন, এর পরিধি বাড়াতে খুব শিগগিরই চালু হচ্ছে একটি নতুন অ্যাপ, ফোনের পাশপাশি এটি ব্যবহার করলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ।

প্রথম এক বছরেই নাইন নাইন নাইনে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা নিয়েছে সারা দেশের মানুষ। এর মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত ফোন এসেছে ১২ ভাগ, মাদক সংক্রান্ত ৯, সাইবার অপরাধ সংক্রান্ত ২ ভাগ ও নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত কল এসেছে ১০ ভাগ।

পুলিশের এ ট্রিপল নাইনে ফোন করে যারা জরুরি সেবা নিয়েছেন, তারা বলছেন, চাহিদা বুঝে এর ক্ষেত্র আরও বাড়ানো উচিত। এতে সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে মনে করেন তারা।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন অ্যাপ, নিজস্ব অ্যাম্বুলেন্স ও জিপিআরএসের মাধ্যমে সারা দেশে টহল পুলিশের গাড়ি শনাক্ত করে, ঘটনাস্থলে তাৎক্ষণিক সহায়তা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, এই হটলাইন উন্নত বিশ্বের মতই সেবা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে দেশের মানুষের আস্থা আরো বাড়বে বলে আশা তাদের। দিন দিন এ সেবা আরো উন্নতির দিকে যাচ্ছে।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ