শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ঠাকুরগাঁওয়ে জনসভায় কাঁদলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ আসন ঠাকুরগাঁওয়ে ভোটের প্রচারণায় নেমে কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অশ্রুনয়নে ধানের শীষে ভোট চাইলেন তিনি।

বুধবার বিকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, যাদের ছেলে-স্বামী গুম হয়ে গেছে; যাদের মা এখনও অপেক্ষা করে আছে তার ছেলে কখন ঘরে ফিরবে, স্ত্রী অপেক্ষা করে আছে স্বামী কখন ফিরবে; ছোট্ট শিশু সন্তান অপেক্ষা করে কখন তার বাবা ঘরে ফিরবে; কিন্তু ফেরে নাই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে শ্মশান ও আর্তনাদের দেশে পরিণত করেছে। শুধু কষ্ট, কষ্ট আর যন্ত্রণা। আমাদের একজন নেতাও নেই যার বিরুদ্ধে মামলা নেই।

তিনি কান্নাজরিত কণ্ঠে আরও বলেন, এই কষ্ট শেষ করতে হবে ৩০ তারিখ। তাহলে আমার ভাইয়েরা ফিরে আসবে; আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া ফিরে আসবে।

ঠাকুরগাঁও সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

খালেদার প্রার্থিতা নিয়ে শুনানি দুপুর ২টায়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ