শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী মিলন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলার পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মিলনের স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবকটিতেই তিনি জামিনে রয়েছেন। বুধবার তিনি সবশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বাসায় ফেরের সময় তাকে গ্রেফতার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে থাকলেও তাকে এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ।

৩০ ডিসেম্বর এ সরকার পতনের দিন: ফখরুল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ