মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

রিকশাচালককে পেটানো সেই নেত্রী আ. লীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিকশাচালককে পেটানোর অভিযোগে ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।

সূত্র মতে জানা যায়, তাকে বহিস্কার করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, বুধবার এক রিকশা চালককে প্রকাশ্যে মারধর করেন আওয়ামী লীগের নেত্রী সুইটি আক্তার শিনু।

মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এরই প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হাই হারুন ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বলা হয়, সুইটি আক্তার শিনুর সাম্প্রতিক আচরণ সংগঠনের সুনাম নষ্ট করছিল। তাকে এর আগে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি সংশোধন হননি।

বরং একই ধরনের ঘটনা ঘটিয়েই যাচ্ছিলেন। তাই ১১ ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তে সুইটিকে মহিলা সম্পাদিকা ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ