শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দেশের ব্যাংক খাত: এবিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ব্যাংক খাতে এ মুহুর্তে কোনো সংকট নেই। আগামীতে ব্যাসেল থ্রি বাস্তবায়নসহ এসডিজির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দেশের ব্যাংক খাত বলেন ব্যাংক নির্বাহীরা।

সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এবিবি।

সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি আর ফারমার্স ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় আস্থার সংকটে পড়ে পুরো ব্যাংক খাত। এ বছরের শুরুতেই তারল্য সংকটের কারণে আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারছিলনা নতুন কয়েকটি ব্যাংক। সংকট কাটাতে ব্যাংকগুলোকে বিভিন্ন নীতি সহায়তা দেয় সরকার।

ব্যাংকারদের দাবি, কিছু গণমাধ্যমের ভুল ব্যাখ্যাও এ খাতের আস্থার সংকটের জন্য অনেকটা দায়ী। তাই সংবাদ প্রচারে আরো সতর্কতার আহ্বান জানান তারা।

এসময় ব্যাংক নির্বাহীরা জানান, গত ১০ বছরে আর্থিক অন্তর্ভুক্তির আওতা বেড়েছে কয়েকগুণ। আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পর্যাপ্ত অর্থের যোগান দেয়ার প্রতিশ্রুতি দেন তারা।

খেলাপি ঋণ আদায় জোরদার করতে আইনী জটিলতা নিরসনের তাগিদ দেন ব্যাংকাররা।

ডেইরি পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন দেবে বিশ্বব্যাংক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ