শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী আশফাক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী প্রচারণা চালানোর সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ৪টার দিকে তাকে আটক করে দোহার থানা পুলিশ। তবে পুলিশের ভাষ্য, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র মতে জানা যায়, প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন বিএনপির নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে বিএনপির প্রার্থী আবু আশফাক প্রচারণায় আসলে নেতাকর্মীরা ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

করম আলীর মোড় থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে বড় একটি মিছিল বের হয়ে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক ঘুরে করম আলী মোড়ে এলে পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয়।

বাধা দিলে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে জানা যায়। এরপর বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকসহ প্রায় ১০ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয় জিজ্ঞেস করলে অস্বীকার করে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মিছিলে দুই পক্ষের ঝামেলার কথা শুনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসি আমরা।

পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ