শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘বিএনপিকে নির্বাচন থেকে সরাতেই গাড়ি বহরে হামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের গাড়িবহরে হামলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে না যাওয়ার জন্য এ হামলা হয়েছে। আমি আমার লোকজনকে বলেছি কোনো উসকানিতে পা দেবেন না।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়।

মির্জা ফখরুল বলেন, এখানে আসা মাত্রই আমাদের গাড়ি বহরে হামলা হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার অনেক পর ঘটনাস্থলে এসেছে। এগুলো বিএনপিতে নির্বাচন থেকে দূরে রাখার আলামত।

তিনি পুলিশ ও ইসিকে গাড়ি বহরে হামলার উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে যাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে সদর উপজেলার দানারহাট এলাকায় পথসভার উদ্দেশে তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে।

এতে মির্জা ফখরুলের কালো হায়েস গাড়িসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় ১০ জন।

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ