মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু

টেকনোক্র্যাট মন্ত্রীদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন; প্রধানমন্ত্রীর কাছে দুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্যাকনোকেট চার মন্ত্রীর অব্যহতির পর তাদের মন্ত্রণালয় অন্যদের ভাগ করে দেয়া হয়েছে।

এর মধ্যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন। এগুলো হলো, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনরত আ ক ম মোজাম্মেল হককে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম এতে সই করেছেন।

পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রী হলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

গত ৬ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।

সে অনুযায়ী গত ৯ ডিসেম্বর ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করলে চার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ শূন্য হয়।

নির্বাচনি উত্তাপে যেন পরিবেশ উত্তপ্ত না হয়: সিইসি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ