শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

কুড়ি সিদ্দিকীর জন্য ভোট চাইছেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তার মেয়ে কুড়ি সিদ্দিকীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে হোক। আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাই না। ৭১'র স্বাধীনতা যুদ্ধে আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন ঠিক সেইভাবে আমার মেয়ের জন্য সহযোগিতা চাই।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) উপজেলার ইন্দ্রজানি, তৈলধরা, হামিদপুর, বাশারচালাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করতে গিয়ে তিনি একথা বলেন।

এ সময় বীরকন্যা কুঁড়ি সিদ্দিকী বলেন, আমার বাবাকে ষড়যন্ত্র করে নির্বাচনে আসতে দেওয়া হয়নি। তাই আগামী ৩০ তারিখ নির্বাচনে ধানের শিষ প্রতীকে ভোট দিয়ে তার জবাব দিবেন আপনারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার শামীম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, যুব আন্দোলনের আহবায়ক হাবীবুন নবী সোহেল, আবু জাহিদ রিপন, অধ্যাপক নাজমুল তালুকদার প্রমুখ।

বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিবেন যেভাবে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ