ড. মাওলানা মুশতাক আহমদ
আলেম, লেখক ও গবেষক
গত ১ ডিসেম্বর টঙ্গীর মাঠে যে বর্বরচিত ঘটনা ঘটে গেছে এটি অত্যন্ত নিন্দনীয়। এটা মর্মান্তিক এবং ন্যাক্যারজনক কাজ। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই। সঙ্গে সঙ্গে একটা কথা বলতে চাই, চলমান দ্বন্দ্ব মিটিয়ে আবার আমরা আগের অবস্থা ফিরে যেতে পারি।
এ ক্ষেত্রে মাওলানা সা’দ সাহেব একটা কথা বলে দিতে পারেন, আমি আলেমদের সঙ্গে আছি। হক্বানি রব্বানি ওলামায়ে কেরামদের সঙ্গে আছি। একটা কথা বলে দিলেই সবার সমস্যার সমাধান হয়ে যায়।
আর কেনই তিনি আলেমদের সঙ্গে থাকবেন না? থাকার মধ্যে কী লজ্জার? এই দাওয়াত ও তাবলিগের কাজ মাওলানা ইলিয়াস রহ. সারা দুনিয়া ব্যাপী এ কাজকে প্রতিষ্ঠিত করলেন আমাদের মহব্বতকে সামনে রেখে। উসূল বানিয়ে দিলেন বড়দের সম্মান কর। ছোটদের স্নেহ কর। আলেমদের আজমতের সঙ্গে দেখা।
এই ভিত্তির ওপর, এই আখলাকের ওপর হযরত মাওলানা ইলিয়াস রাহ. সারা পৃথিবীতে এ কাজকে তুলে ধরলেন। আজ হয়ত মাওলানা সা’দ মনে মনে ভাবছেন দেওবন্দ গেলে তিনি ছোট হয়ে যাবেন। দেওবন্দ গেলে কেউ ছোট হয় না, সে কাসেম নানুতুবী হয়, রশীদ আহমদ গাঙ্গুহী হয়, আনোয়ার শাহ কাশ্মিরী হয়, শাইখুল হিন্দ আহমদ হাসান হয়, হুসাইন আহমাদ মাদানি হয়, আশরাফ আলী থানবী হয়।
হযরত মাওলানা সা’দকে আমি আবার অনুরোধ করবো, আহলে দেওবন্দ আহলে ইলম তাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখা উচিৎ। এটাকে হেয় মনে করার কোনো কারণ নেই। আপনি হয়ত ভাবতে পারেন, দেওবন্দ গেলে অন্যরা ছুটে যাবে। আহলে হাদিস, গাইরে মুকাল্লিদরা ছুটে যাবে।
আরে ভাই, এ আরব ওয়ালে তো ইংরেজকে সাথ পাচ্চিস সাল মোকাবেলা নেহি কর সাকা, এ দেওবন্দ ওয়ালে পাচ্চিস নেহি দুশো সাল তক মোকাবেলা কিয়া হে। এটা হল ওই জামাত যারা বাতেলের সঙ্গে কখনও আপস করে না।
হয়তো কেউ কেউ ভাবতে পারে আরবে কোনো কোনো দেশ সা’দ সাহেবকে সমর্থন করে, টাকা পয়সা দেয়। আমি বলব এই আরবরা এরা কেউ তো কুরাইশি নয়। আল্লাহর হাবিবের আওলাদও নয়, তারা বহিরাগত।
আরবরা ক্ষমতার মালিক, তেলের মালিক, তাদের কথামতো সা’দ সাহেব সারা পৃথিবীতে তার এই ফিকিরকে চালু করবেন এটা অসম্ভব। বরং আহলে দেওবান্দ জু সিদ্দিকি হে, জু ফারুকি হে, জু উসমানি হে, জু উলুবি হে, জু সা’দাত হে। তুমি মক্কা মদিনায় তাদের খুঁজে পাবে না।
দেওবন্দে আছে এসব আওয়াদ যারা দ্বীনের জন্য নিজেদের জীবন ফেদা করে দিয়ে সারা দুনিয়া ঘুরে ঘুরে ইসলারে দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইলমের দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে বিচরণ করছে।
দারুল উলুমকে মারকাজ বানিয়ে সারা পৃথিবীতে হক ও হক্কানিয়াতের আওয়াজ উঁচু করে রেখেছেন। যার একটি শাখা হযরত মাওলà¦