মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

খালেদার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ছিলেন মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন বাতিল করেছে ইসি।

ইসিসচিব মাহবুব তালুকদার তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার পক্ষে থাকলেও অন্য কমিশনাররা অবৈধ ঘোষণার পক্ষে সিদ্ধান্ত দেয়ায় বাতিল হয় খালেদা জিয়ার মনোনয়ন।

আজ শনিবার দুপুরের শুনানির পর ইসি সচিব জানিয়েছিলেন বিকেল পাঁচটায় রায় দেওয়া হবে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে এজলাসে বসে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আইনগত বিবেচনায় খালেদা জিয়ার আপিল মঞ্জুর করার পক্ষে আমি রায় প্রদান করলাম।

তবে তিনি আপিল মঞ্জুরের পক্ষে ভোট দিলেও বাকি চার কমিশনার বিপক্ষে মত দেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, যে কোনো দণ্ডপ্রাপ্ত লোককে বিবেচনা করতে পারি না। আমার রায় হলো এ আপিল মঞ্জুর করা যায় না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সংবিধানের ৬৬ ধারা অনুযায়ী, এ রায় নামঞ্জুর করা হলো।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, এখন পর্যন্ত দণ্ড বহাল আছে, দণ্ডপ্রাপ্ত হিসেবে আবেদন নামঞ্জুর।

কমিশনারদের নিজের রায় উপস্থাপন করার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচন কমিশনার শাহাদাত, নির্বাচন কমিশনার কবিতা এবং নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম দণ্ড বহাল আছে বলে যে বক্তব্য দিয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আমি নামঞ্জুর করলাম।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এরপর ঘোষণা করেন, পাঁচজন নির্বাচন কমিশনারের মধ্যে চারজন খালেদা জিয়ার আপিল আবেদন নামঞ্জুর করেছেন। একজন মঞ্জুর করেছেন বিধায় চার-এক ভোটে আপিল আবেদন নামঞ্জুর ঘোষণা করা হলো।

খালেদা জিয়ার ৩ মনোনয়নই বাতিলের ঘোষণা

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ