শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

সানগ্লাস দিয়ে ফোন করা, শোনা যাবে গানও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোদে বাইরে বেরলে চোখে ওঠে সানগ্লাস! অনেকে ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও সানগ্লাস ব্যবহার করেন। কিন্তু এবার আর সানগ্লাসের ব্যবহার ওইটুকুতেই সীমাবদ্ধ থাকছে না! ভোল বদলে সানগ্লাস হচ্ছে 'স্মার্ট সানগ্লাস'!

আর এই স্মার্ট সানগ্লাস দিয়ে ব্যবহারকারী যে কাউকে ফোন করতে পারবেন, পারবেন ফোন রিসিভ করতেও। শুধু তাই নয়; সানগ্লাসের সাহায্যে ব্যবহারকারী গানও শুনতে পারবেন।

অত্যাধুনিক প্রযুক্তির এই সানগ্লাস বাজারে আনতে চলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যাজেটস নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বোস’। তবে শুধু গান শুনতে বা ফোন করতেই নয়, এই সানগ্লাসের সাহায্যে বিভিন্ন সংস্থার ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট যেমন– অ্যালেক্সা, সিরি বা গুগল-এর মতো প্ল্যাটফর্মগুলোতে সহজেই নির্দেশ পাঠানো যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান বলছে, আপাতত ওয়েফেরার ও সামান্য গোলাকার আকৃতির ফ্রেমে এই সানগ্লাস পাওয়া যাবে। ৪৫ গ্রামের মধ্যেই থাকবে ওজন, ক্ষতিকর সৌররশ্মি আটকানোর জন্য থাকছে ইউভি-ব্লকিং সিস্টেম।

সানগ্লাসটি ব্যবহার করার জন্য আগে চার্জ দিতে হবে। নির্মাতাদের দাবি, একবার চার্জ দিলে ১২ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে।

‘বোস’ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী বছর তথা ২০১৯ সালের শুরুতেই এই সানগ্লাস বাজারে চলে আসবে, যার দাম হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫০০ টাকা।
কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ