শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

বিশ্ব ইজতেমা সরিয়ে নিতেই পরিকল্পিত হামলা: মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও ছাত্র-শিক্ষকদের ওপর যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে এর নিন্দা জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান আল্লামা মুফতি রুহুল আমীন।

তিনি নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। এছাড়া নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা আয়োজনের দাবি জানিয়েছেন দেশের শীর্ষ এই আলেম।

বৃহস্পতিবার কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।

মুফতি রুহুল আমীন তার বক্তব্যে বলেন, ‘মাওলানা সাদের ভ্রান্ত আকিদা মওদুদিবাদকেও ছাড়িয়ে গেছে। এই মতবাদ এখন বাংলাদেশে জঙ্গি ফেতনায় রূপ নিয়েছে। এখনই তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে দেশের আইনশৃঙ্খলা হুমকির মুখে পড়বে।

মুফতি রুহুল আমীন বলেন, নির্বাচন কমিশনের বিধি নিষেধ উপেক্ষা করে দিবালোকে ওয়াসিফ-নাসিম গংদের ভাড়াটিয়া গুন্ডাবাহিনী তাণ্ডব চালিয়ে নিরীহ ধর্মপ্রাণ মুসল্লিদের রক্তাক্ত করেছে, খুন করছে। এটি একটি পরিকল্পিত হামলা, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চৌকস গোয়েন্দা সংস্থার গৌরব নষ্ট করেছে।

সাদপন্থীরা নির্বাচন কমিশনের বিধিনিষেধ অমান্য করে জোড়ের নামে সঙ্ঘবদ্ধ হয়ে নিরীহ মানুষের ওপর হামলা করেছে। এটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের পরিকল্পনা এখনি এই সন্ত্রাসী বাহিনী গ্রেফতার না করলে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নষ্ট হবে।

দেশের শীর্ষ এই আলেম বলেন, আজকের সমাবেশ থেকে বলতে চাই, এই হামলার নির্দেশদাতা ওয়াসিফ-নাসিম-আশরাফ আলীসহ হামলাকারীদের গ্রেপ্তার না করা হয় তবে দেশের ধর্ম প্রাণ মুসলমানদের নিয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এবং যেকোনো অবস্থার দায় ভার সরকারকেই বহন করতে হবে।

মুফতি রুহুল আমীন আরও বলেন, বাংলাদেশ সরকার শুরু থেকে বিশ্ব ইজতেমা সুনামের সাথে আঞ্জাম দিয়ে আসছে। সফলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন বিশ্ব দরবারে বাংদেশের ভাবমূর্তি সমুন্নত করেছে। দেশের ধারাবাহিক এই সফলতার বিরুদ্ধে দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা দেশবিরোধী একটি মহল অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব ইজতেমা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইজতেমার ময়দানে হামলা সেই পরিকল্পিত ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

দেশের শীর্ষ আলেম-উলামা, পীর-মাশায়েখ এবং তাবলিগের শীর্ষ মুরব্বিরা দেশব্যাপী ওজাহাতি জোড় করে সরকারকে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক করেছে এবং তাদের অবস্থান স্পষ্ট করেছে।

এমতাবস্থায় সরকারের উচিত হবে দেশের শীর্ষ উলামা-মাশায়েখ এবং কাকরাইলের শীর্ষ আলেমদের সাথে পরামর্শ করে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমার আয়োজন করা এবং এই আয়োজনের সহযোগী জোড় ইজতেমাসহ টঙ্গীর ময়দানে সব কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করা।

সভায় বক্তাগণ দেশের শীর্ষ উলামা-মাশায়েখদের থেকে ঐক্যবদ্ধ কর্ম সূচি প্রদানের জোর দাবী জানান।

সভায় আরও বক্তব্য রাখেন গওহরডাঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মুফতি আব্দুর রউফ, সংগঠনের মহাসচিব মাওলানা শামছুল হক, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, খুলনার মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা কবির আহমাদ, মুফতি নুরুল ইসলাম, মুফতি উসামা আমীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ইজতেমা ময়দান দ্রুত অবমুক্ত করার দাবি তাবলিগের মুরব্বি ও আলেমদের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ