মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বিএনপি পাহারা দিতে আসলে ভোটকেন্দ্র রক্ষা করতে হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি ভোটকেন্দ্র পাহারা দিতে আসলে নিজ দলের নেতাকর্মীদের তা রক্ষা করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি কেন্দ্র পাহারা দিতে আসলে আমাদের কেন্দ্র রক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি এ নির্দেশ দেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় আসলে সম্মান দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই। আওয়ামী লীগের পরাজয় মানে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাওয়া। আমাদের পরাজয় মানে ২০০১ সালের অন্ধকার। আমরা কী সে সন্ত্রাস-দুর্নীতির অমানিশার অন্ধকারে ফিরে যেতে চাই?’

তিনি বলেন, ‘দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেবো। আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে। তবে আত্মতুষ্ট হওয়ার মতো পরিবেশ নেই।’

ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুলকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এমন কি কাজ আছে যেটা দেখে মানুষ ভোট দেবে। আছে হাওয়া ভবন আর খাম্বা। তাদের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে মানুষ আর তাদের চায় না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ