শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

প্রতি ঘরে বিদ্যুতের আলো জ্বালবো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৯ সালে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে সরকারের কার্যক্রম শুরু করেছিলাম। এখন আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালবো।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমরা দেশে দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি।’

তিনি আরও বলেন, ‘রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক কাজ করেছে। আমরা জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছি। যে কাজগুলো আমরা করেছি, যেন সেসব উন্নয়নকাজের ধারাবাহিকতা থাকে।’

২০২১, ২০৪১, ২০৭১ ও ২১০০ সাল টার্গেট করে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার বয়স এখন ৭২ বছর। ২০৪১ সাল পর্যন্ত তো বাঁচবো না। তবে সে পর্যন্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্ব প্রয়োজন, তারা এখানেই (প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা) প্রস্তুত।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ