জুনায়েদ হাবিব
চট্টগ্রাম
সোশ্যাল মিডিয়া এখন সবার কাছে জনপ্রিয় মাধ্যম। এ জগৎ অনেকের উপকারের কারণ হলেও আবার অনেককে ঠেলে দিচ্ছে ভয়ানক পথে! এ যোগাযোগ মাধ্যমটি আমদের সবারই পরিচিত।
ফেসবুকে আমরা ঘন্টার পর ঘন্টা সময়ের অপব্যবহার করছি। তবে আশার ব্যাপার হলো, এ অপব্যবহার রুখতে বিভিন্নভাবে এগিয়ে আসছে অনেক তরুণ। তারা সামাজিক নানা উদ্যোগ নিয়ে প্রেরণা সৃষ্টি করছেন সমাজে।
বলছিলাম এমন এক তরুণের কথা যার চিন্তা ধারায় থাকে সবসময় আকাশ ছোঁয়ার ইচ্ছে।
মোহাম্মদ ইমরান আহমেদ ইমু (২৫) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে অধ্যায়নরত এ শিক্ষার্থী ২০১২ সালে ফেসবুকে সিটিজি ব্লাড ব্যাংক নামক এই মানবসেবী গ্রুপটি ক্রিয়েট করেন এরপর তার বন্ধু ইমাম হোসেন, ফরহাদ মাহমুদ কাউসার, মাসুদুর রহমান রুবেল, মোহাম্মদ শোয়াইব, আলতাফ মাহমুদ জাহেদ, মোর্শেদ আলম, কে এইচ ইউসুফ, রাজু দেব, নিশি আকতার, সোহেল রানা, সূর্য দাস একে একে তার ১৩ জন বন্ধুর সহায়তায় এই গ্রুপটি চট্টগ্রামের একটি বড় পরিবার হিসেবে পরিচিতি পায়।
সিটিজি ব্লাড ব্যাংকের কাজ রক্ত সংগ্রহ ও দান করা। আর এ উপায়ে অনেকেই ইমার্জেন্সি রক্ত সংগ্রহ করছেন খুব সহজেই।
সিটিজি ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য রাহাত কোরাঈশী’র কাছে এই গ্রুপে সদস্য হওয়ার কারণ জানতে চাইলে আওয়ার ইসলামকে বলেন, ২০১৩ সালে আমার এক স্বজনের জন্য খুব ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয়েছিল। আমাদের গ্রাম উপজেলা সদর থেকে অনেক দূরে। তখন রাত অনুমানিক ১১ টা। যে কারণে ওই মুহূর্তে রক্ত পাওয়াটা ছিল অনেকটাই কঠিন। আমরা উপায় পাচ্ছিলাম না রক্ত কোথায় পাই এই রাতে।
তখন একজন বলল ফেসবুকে সিটিজি ব্লাড ব্যাংক গ্রুপটিতে রক্ত চেয়ে যেন পোস্ট করি। আমি দেরি না করে গ্রুপটিতে পোস্ট দেওয়ার ৪০ মিনিটের মধ্যে একজন রক্ত দিতে রাজি হন।তখন থেকেই এই গ্রুপের প্রতি ভালোবাসা।
সিটিজি ব্লাড ব্যাংকের প্রধান প্রতিষ্ঠাতা এডমিন ইমরান ইমু’র সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা হয়। নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।
আওয়ার ইসলাম: সিটিজি ব্ল্যাড ব্যাংক সবার কাছে পরিচিত একটি নাম। তবে এ নাম বা সংগঠনটি গড়ার পেছনের গল্পটি কী ছিল?
ইমরান ইমু: ছোটকাল থেকেই এমন কিছু একটা করার চিন্তা ভাবনা সব সময় মাথায় ঘুরপাক করতো। যেটি করলে আমাদের সমাজের অনেকটা উপকার হবে।
২০১২ সালের দিকে আমি তখন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ১ম বর্ষে অধ্যায়নরত ছিলাম তখন থেকে এমন একটি গ্রুপ খোলার সিদ্ধান্ত নেই। একদিন ১২ ডিসেম্বর ২০১২ সালে হঠাৎ করে এই গ্রুপটি ক্রিয়েট করি। এরপর নিজের কাছের বন্ধুদের জানাই আর তারাও আমাকে উৎসাহ দিয়ে গ্রুপটিকে এখন পর্যন্ত বহুদূর নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ।
প্রথমে লক্ষ্য ছিলো নিজেদের বন্ধু-বান্ধবের রক্তের গ্রুপ জেনে রাখা এবং নিজেদের ও পরিচিত প্রয়োজনের সময় গ্রুপে পোষ্টের মাধ্যমে সবার কাছে জানিয়ে দেয়া। à